কক্সবাজার উখিয়া উপজেলা ও টেকনাফে মায়ানমার সরকারের সামরিক বাহিনীর নির্যাতনে ২৫ আগষ্ট ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে বাংলাদেশ সরকার ২৭ ডিসেম্বর ২০১৮ সালে ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) প্রতিষ্ঠা হয়।তারই ধারাবাহিকতায় বিগত ২২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত ২৫৮ নং প্রজ্ঞাপন জারিকৃত এক আদেশে মোঃ নাঈমুল হকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে ১৪ এপিবিএন, কক্সবাজার এর অধিনায়ক পদে পদায়ন হন এবং তিনি যোগদান করেন।অবশ্য এর আগে তিনি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
একজন অধিনায়ক মোঃ নাঈমুল হক হওয়ার পেছনে তাকালেই আমরা তার বেড়ে উঠা বর্ণাঢ্য জীবন সম্পর্কে ধারণা পেতে পারি। তিনি ১৯৭৮ সালের ৩০ নভেম্বর বৃহত্তর কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পৈত্রিক নিবাস দেবিদার উপজেলা ও কুমিল্লা জেলার সুপরিচিত ঐতিহ্যবাহী পরিবারে।মা,বাবা,তিন ভাই ও তিন বোনের সকলেই উচ্চ শিক্ষিত ও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ভাই নাজমুল হক টিপু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও ছোট ভাই নাদীম শিপু একটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি ২০০৯ সালের ২০ মার্চ কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা রেহেনা ফেরদৌসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক। অধিনায়ক নাইম নিপু কর্ম ও পারিবারিক জীবনে সফলতার স্বাক্ষর রেখেছেন। শৈশবের দুরন্তপনা,ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে ও তার বিষয় কৃতিত্বের কথা শুনা যায়।
শিক্ষা জীবনে তিনি বারিয়া মোঃ আরিফ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি ১৯৯৩ সালে ও দেবীদ্বার এস. এ. সরকারি কলেজ হতে ১৯৯৫ সালে এইচ.এস.সি কৃত্বিতের সহিত পাশ করে মেধাভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন।২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে Health Economic এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তার সমুজ্জ্বল শিক্ষা জীবন শেষে ২৫তম BCS পুলিশ ক্যাডারে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে ২ জুলাই ২০০৬ সালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। কৃতিত্বের সহিত প্রশিক্ষণ শেষ করে সর্বপ্রথম ২০০৭ সালের সেপ্টেম্বরে ASP(সহকারী পুলিশ সুপার) হিসেবে ঢাকা জেলা পুলিশে যোগদান করেন। একজন দক্ষ, পেশাদার, আধুনিক ও সৎ পুলিশ অফিসার হিসেবে মোঃ নাঈমুল হক এর বণার্ঢ্য চাকরি জীবনে বিভিন্ন জেলা ও বিভাগে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।২০০৮ সালে ASP,
বান্দরবান জেলা পুলিশ, ২০১২ সালে সিনিয়র ASP,যশোর জেলা পুলিশ, ২০১৩/১৪ সালে RRF সিলেট, ২০১৪/১৫ সালে ঠাকুরগাঁও জেলা পুলিশ, ২০১৭/১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা জেলা পুলিশ এর দায়িত্ব পালন করেন।
মোঃ নাঈমুল হক একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার হিসেবে সারা দেশে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।তার সততা ও দক্ষতার স্বীকৃত স্বরূপ ২০০৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (SSF) এ সহকারী পরিচালক পদে নিয়োগের সৌভাগ্য লাভ করেন।তিনি টানা ৪ বছর SSF এ থাকাকালীন কর্মদক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও আনুগত্যের জন্য প্রসংশা কুড়িয়েছিলেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের শান্তি মিশনে ও দায়িত্ব পালনের সুযোগ পান।
তিনি Multidimensional Integrated Stabilization এ ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও ফুড অফিসার হিসেবে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বীরত্বপূর্ণ ও সাহসিকতার সাথে কাজ করার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব প্রেসিডেন্ট পুলিশ পদক (পি পি এম) ২০২১ ও চাকুরিকালীন ২০২০ সালে প্রশংসনীয় কাজের জন্য Police Force Exemplar Good Service Badge-2020
পদকে ভূষিত হন।
বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর সফল অধিনায়ক হিসেবে অত্যন্ত দক্ষতা,নিষ্ঠা ও সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।
অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পে চোরাকারবারির বিরুদ্ধে কঠোর অবস্থান, রোহিঙ্গা দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনসহ তার বলিষ্ঠ নেতৃত্বে ১৪ এপিবিএন এর সুনাম দেশে ও বিদেশে অক্ষুণ্ণ রয়েছে। কক্সবাজার জেলাবাসী তার মত চৌকস ও দক্ষ অফিসার পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন অধিনায়ক মোঃ নাঈমুল হক হল বাস্তব জীবনের ও কর্মক্ষেত্রে অধিনায়ক নিপুর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অফুরান ভালবাসা নিরন্তর।