সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার পালংখালীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নুর আহমেদ আনোয়ারী
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৭৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ার পালংখালীতে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নুর আহমেদ আনোয়ারী

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা পালংখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় পালংখালী ইউনিয়ন জামায়াতে উদ্যোগে আয়োজিত গণসংযোগে নেতৃত্ব দেন উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, কক্সবাজার জেলা জামায়াতের আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী।

গণসংযোগ চলাকালে অধ্যক্ষ আনোয়ারী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, নীতি-আদর্শ ও সংগঠনের লক্ষ্য সম্পর্কে মতবিনিময় করেন। তিনি দেশপ্রেম, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী’র ভূমিকা তুলে ধরে বলেন,

“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

এসময় পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল আলা রোমান, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, এছাড়াও জামায়াতে ইসলামী পালংখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ