কক্সবাজারের উখিয়ায় দুইতলা বিশিষ্ট একটি ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার ভালুকিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত শ্রমিকের নাম নুরুল বশর। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুতুরবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র।
সকালে তিনি কোটবাজার ভালুকিয়া রোডের একটি দুইতলা বিশিষ্ট ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত উপরতলা থেকে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ভবনটিতে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভবন মালিকের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।