সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী একেএনসি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়েরা পেলো সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক / ৬৯১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন কারী উখিয়া একেএনসি উচ্চ বিদ্যালয়ের তরুণ খেলোয়াড়রা পেলো উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কক্সবাজারের উখিয়া উপজেলার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে জাতীয় পর্যায়ে রানারআপ হয়ে গৌরব অর্জন করেছে।

২৬ অক্টোবর রাজধানীর মুহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ঢাকা পদ্মা অঞ্চলের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি।

জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন কারী উখিয়া একেএনসি উচ্চ বিদ্যালয়ের তরুণ খেলোয়াড়রা পেলো উপজেলা প্রশাসনের সংবর্ধনাদীর্ঘ যাত্রায় বিদ্যালয়টি প্রথমে উখিয়া উপজেলা, পরে কক্সবাজার জেলা এবং শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় মঞ্চে জায়গা করে নেয়। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টায় উখিয়ার ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে।

জাতীয় পর্যায়ে এই সাফল্যে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়।

জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন কারী উখিয়া একেএনসি উচ্চ বিদ্যালয়ের তরুণ খেলোয়াড়রা পেলো উপজেলা প্রশাসনের সংবর্ধনাদলটি উখিয়ায় ফেরার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

উখিয়ার মানুষ মনে করছেন- এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং উপজেলার শিক্ষাক্ষেত্র ও ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ