কক্সবাজারের টেকনাফে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
রবিবার (২৬ অক্টোবর) টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় র্যাব-১৫ একটি চৌকস অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদ উল্লাহ (২৩) কে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শহিদ উল্লাহকে টেকনাফ মডেল থানার মামলা নং-৫১, তারিখ ২০/০৯/২০১৯ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায় অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ও ১০(গ) ধারায় যাবৎজীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত অবস্থায় আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত শহিদ উল্লাহ, পিতা- আব্দুস শুক্কুর, সাং- উত্তর নাজিরপাড়া, চকবাজার, ডাকঘর- বটতলী বাজার, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। র্যাব সকল ধরনের অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।