মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ৫২৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী আলী হোসেন (৩৮)কে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের একটি দল।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বালুরমাঠ পুলিশ ক্যাম্প থেকে ১৪ এপিবিএনের একটি দল তাকে আটক করে। পরবর্তীতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আলী হোসেন (৩৮) কুতুপালং ক্যাম্প-২/ইস্ট এলাকার বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ সিরাজ আমিন বলেন, গ্রেফতারকৃত আসামীকে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ