উখিয়ার আওতাধীন কুতুপালং পুলিশ ক্যাম্প থেকে বিনা অনুমতি’তে বের হওয়ার সময় চেকপোস্টে রোহিঙ্গা শরণার্থী আটক এবং মোবাইল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করা হয় ।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের প্রবেশমুখ চেকপোস্টে বৃহস্পতিবার ৭ এপ্রিল ২০২২ খ্রিঃ সকাল ১০: ৪০ ঘটিকা হতে ১১.৪০ ঘটিকা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার, শরিফুল ইসলাম ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার পিপিএম এর উপস্থিতি’তে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের প্রবেশমুখ চেকপোস্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হলে চেকপোস্টে ডিউটিরত এপিবিএন সদস্যগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হতে বের হবার সময় ৯০-১০০ জন রোহিঙ্গা শরণার্থীদের আটক পূর্বক অত্র ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আটককৃত’দের ক্যাম্প সিআইসি মহোদয়ের নিকট উপস্থাপন করলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রথমবারের মত ক্ষমা প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।
কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার জনাব নাইমুল হক জানান, আটককৃত ব্যক্তি’দের প্রথমবারের মত ক্ষমা প্রদান পূর্বক মুক্তি প্রদান করা হয়।