বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় মাদকদ্রব্য নিয়ে পান বিক্রেতা মুন্নাসহ আটক -৩
রাজীব আইচ / ৩৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সাড়ে তিন লাখ ইয়াবা ও বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র‍্যাব।

রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রিয়াজুল করিম বাপ্পি (১৮), গয়াল মারার গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), ৯ নম্বর ওয়ার্ডের বটতলির আবদুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মুন্না (২২) ও মৃত সোনালীর ছেলে জয়নাল উদ্দিন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় গুরা মিয়ার বসতঘর থেকে সাড়ে তিন লাখ ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৮ বোতল বিয়ার, সিমসহ ছয়টি মোবাইলসহ তাদের আটক করা হয়।

কক্সবাজারের র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, মাদক আইনে তাদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ