সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রাস্তা দখল করে মাছের ঘের, চলাচল বিঘ্নিত
Reporter Name / ১২২৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার তালায় রাস্তা দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। এলাকার লোকজন বলছেন, ঘেরের মালিকরা মাটি কেটে নেয়ায় হাজরাকাটী-কাটবুনিয়া চার কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় গ্রামের সাথে শহরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।

সাতক্ষীরার তালার হাজরাকাটী থেকে কাটবুনিয়ায় যাতায়াতের রাস্তাটি এক সময় ২১ ফুট চওড়া ছিলো। তখন এই রাস্তা দিয়ে চলতো বাস-ট্রাকসহ সব যানবাহন। কিন্তু রাস্তাটি এখন প্রায় ঘের মালিকদের দখলে। গাড়ি তো দূরের কথা মানুষ চলাচল করাও দায়।

এলাকার লোকজন বলছেন, ঘেরের মালিকরা রাস্তা কেটে সরু করে ফেলেছেন। আর ঘেরের পানির ঢেউয়ে রাস্তা কমতে কমতে কমতে এখন তা অনেকটা আইলে পরিণত হয়েছে

এলাকাবসীর অভিযোগ, ঘের মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। আর রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করে ঘের মালিকরা দোষ চাপাচ্ছেন একজন আরেকজনের ওপর।

রাস্তাটি দ্রুত মেরামতের তাগিদ দিয়েছেন এলাকার জনপ্রতিনিধিও। এ অবস্থায় আশার বাণী শোনালেন এলজিইডির কর্মকর্তা।

হাজরাকাটি-কাটবুনিয়া রাস্তার দুই পাশে প্রায় ৩০টি মাছের ঘের রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ