উখিয়া থানার অফিসার ইনচার্জ বিদায়ী ওসি আহম্মদ সন্জুর মোর্শেদ উখিয়াতে দায়িত্ব পালন কালীন মাদক বিরোধী অভিযানে প্রশংসিত হয়েছিলেন। তিনি এর আগে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওসি ছিলেন।
বিগত ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে ওসি হিসেবে উখিয়া থানায় যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্হিতির যেমন উন্নতি হয়েছে, তেমনি ভাবে থানা কম্পাউন্ডের হয়েছে আমুল পরিবর্তন। সাধারণ জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছেন সেবার মান, বিনা পয়সায় জিডি, অসহায় ভুক্তভোগীদের টাকা ছাড়া মামলা রেকর্ড, ন্যায় বিচারের ক্ষেত্রে ওসি এর রয়েছে সাহসী ভুমিকা। উপজেলার প্রত্যেক শ্রেনীর মানুষের নিকট ওসি আহম্মদ সন্জুর মোর্শেদ এর রয়েছে প্রশংশনীয় গ্রহন যোগ্যতা।
তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় অনেক ধরণের সফলতার জন শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন। এই চৌকস এবং মানবিক পুলিশ অফিসার’কে অধিকাংশ মানুষই গরিবের আস্থার শেষ আশ্রয়স্থল হিসাবে পরিচিত ছিল। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্তির অনেক কাজ করেছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বেশে মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন।
কক্সবাজারে মেজর সিংহা মোহাম্মদ রাশেদ হত্যাকান্ডের পরবর্তী উখিয়া থানায় পদার্পণ উখিয়া থানার সদ্য বদলির আদেশ প্রাপ্ত অফিসার ইনচার্জ আহাম্মদ সন্জুর মোর্শেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অত্যন্ত কর্তব্যনিষ্ঠার সহিত সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টায় উখিয়াবাসীকে প্রশাসনিক দায়বদ্ধতার মধ্যে থেকে অনেকটাই নিরাপদে রাখার আপ্রাণ চেষ্টায় ছিলেন।
তিনি সর্বপ্রথম উখিয়া থানা’কে দালাল মুক্ত করেন, অসহায় ও নির্যাতিত মানুষের অভিযোগ সরাসরি ওসির অফিসকক্ষে বিনা অনুমতিতে ঢুকে লিখিত এবং মৌখিক ভাবে বলার একটি সুবন্দোবস্ত করেন। বন্ধ করা হয় অবৈধভাবে মিথ্যা মামলা বাণিজ্য, সম্পূর্ণরূপে ঢেলে সাজানো হয় উখিয়া থানা পুলিশের প্রশাসনিক ব্যবস্থাকে এবং সাধারণ ভুক্তভোগীরা ও খুশি যে থানায় গিয়ে সরাসরি প্রধান কর্তার নিকট তাদের সমস্যার অভিযোগ দিতে পেরে ও পরামর্শ নিতে পেরে। দীর্ঘ ২০ মাস দায়িত্ব পালনের পর, সেই মানবিক পুলিশ অফিসার উখিয়া থানার সদ্য বদলির আদেশ প্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি আহাম্মদ সন্জুর মোর্শেদ।
উখিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন (ওসি) শেখ মোহাম্মদ নাদিম আলী ( আইজি ব্যাজ প্রাপ্ত) ১৯তম ওসি হিসেবে গত ৭ অক্টোবর ২০২১ সালে পেকুয়া থানায় যোগদান করেন।
তিনি অত্যন্ত সুনাম ও সফলাতার সাথে দীর্ঘ আট মাসের অধিক সময় ধরে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলে। এর আগে কক্সবাজার ডিবি ওসি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।