বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটুক্তি করার প্রতিবাদে: উখিয়ায় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৩৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলা ইমাম সমিতি কতৃক আয়োজিত ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) কে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক কুরোচিপূর্ণ কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) জুমার নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উত্তর ষ্টেশন পদক্ষিণ শেষে উখিয়া মধ্যম ষ্টেশন চত্বরে উখিয়া উপজেলা ইমাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নুরুল আমিন মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রিদুয়ানুল কাদের, হাফেজ মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মোঃ ইউনুস।
সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম,) উখিয়া দারোগা বাজার সমাজ,শশ্মান ভৈরব ও দূ গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু মৃদুল আইচ এবং সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া দরোগা বাজার কালী মন্দিরের প্রধান পৌরহিত বাবু হারাধন চক্রবর্তী, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি স্বপ্ন বড়ুয়া প্রমূখ।

বক্তারা বলেন, ভারতে বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) কে নিয়ে কুরোচিপূর্ণ কুটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের ঐক্যের আহবান জানান, উপস্থিত সাংবাদিক, পুলিশ, গোয়েন্দা সংস্থা। বিভিন্ন মসজিদের ইমামগণ মিছিল সহকারে অংশগ্রহণ ও সাধারণ মুসলমানদের ধন্যবাদ নানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ