কক্সবাজার জেলায় জেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুন ২০২২ খ্রিঃ জেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, প্রেসক্লাব, এনজিও, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য, কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য ও করণীয় বিষয়ক উপস্থাপনা, মূখ্য আলোচকগণের বক্তব্যের শেষে অংশগ্রহণকারীদের গ্রুপওয়ার্ক ও প্রেজেন্টেশন এর মধ্য দিয়ে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ফলপ্রসূ।