সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় সাহিত্য একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া / ৩৬৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উখিয়া সাহিত্য একাডেমির ১ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উখিয়া গুরামিয়া মার্কেট ৩য় তলায় সিরাজুল কবির বুলবুলের সঞ্চালনায়, মাষ্টার মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আয়াছ রবি,
বিশেষ অতিথি সাংবাদিক গফুর মিয়া চৌধুরী।

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী বাচ্চু, কবি মোঃ শাহা জাহান, কবি আবছার কামাল ট্রাস্ট, দৈনিক সাঙ্গু পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ শহিদ, কবি মোঃ ইউছুপ, কবি মোঃ ইসমাইল, নুরুল হাকিম, হারুন অর রশিদ, সোহেল খন্দকার, জয়নাল উদ্দীন, নুরুল ইসলাম বিজয়, ফয়সাল, মোঃ ছৈয়দ হোসাইন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আয়াস রবি বলেন, উখিয়া সাহিত্য একাডেমি’কে এগিয়ে যেতে সবাইকে আগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না।
বক্তারা আরও বলেন সাহিত্য চর্চার পাশাপাশি শিক্ষকদের মতো সকল শিক্ষার্থী, যুবসমাজ ও সুশীল সমাজের মানুষের মাঝে যে একটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে মাদক, ইয়াবা, সেই মাদক সাহিত্য চর্চার মাধ্যমে নির্মূল করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ