বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মুক্তি কক্সবাজার উদ্যোগে “বিশ্ব এইডস দিবস ” অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৪৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর অর্থায়ানে মুক্তি কক্সবাজার কর্তৃক আয়োজিত ”বিশ্ব এইডস দিবস” ৪ই ডিসেম্বর ২০২১ শনিবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. রনজন বড়ুয়া রাজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হামিম তাসদিক, ক্লিনিকাল সুপারভাইজার IOM।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক বাবু আদর্শ বড়ুয়া, ইমাম সতিতির সেক্রেটারী জনাব মৌলানা জাফর আহমেদ, মহিলা মেম্বার খুরশিদা বেগম, সীলাইন সমিতির নুর মোহাম্মদ বাদশা, সিএনজি-টমটম সমিতির জয়নাল আবেদীন জয়।
বক্তরা এইডসের ঝুকিতে থাকা নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের কথা মাথায় রেখে মুক্তির সহযোগিতায় আগামীতে এইডস সচেতনা বিষয়ক কর্মশালা হাতে নেয়ার পরিকল্পনা ব্যক্ত করেন।
একইসাথে রোহিঙ্গা অধ্যসিত এলাকা হওয়ায় ক্যাম্প সীমানার কাছাকাছি মসজিদ গুলোতে এধরণের প্রোগ্রাম প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তারা।
এইডস প্রতিরোধে পরিবহন সংস্থার প্রতিনিধিরা বিশেষ ভুমিকা রাখতে পারে বলে মনে করেন অতিথিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে উখিয়া হাসপাতালে এইডস টেস্টের পরীক্ষাগার রয়েছে। এখানে যে কেউ বিনামূল্যে এইডস পরিক্ষা করাতে পারেন। তাছাড়া একজন রক্তদাতা রক্তদানের সময় এইডসসহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার পজিটিভ রির্পোটের ভিত্তিতেই রক্তদান কার্যক্রম সম্পন্ন হয়, যা বাইরে তিন থেকে চার হাজার টাকায় করাতে হবে। একজন গর্ভবতী মা ও তার অনাগত সন্তানকে এইডসের ঝুকি থেকে রক্ষা করতে এখানে এইডস বিষয়ক PMTC সেবা কার্যক্রম চালু রয়েছে।
প্রোগ্রামের সভাপতি মুক্তির প্রকল্প সমন্বয়কারী সুজন মাহমুদ জামাল সবাইকে এইডস থেকে বাচার জন্য ধর্মীয় অনুশাসন মেনে জীবন-যাপন করা ও পরিবহন শ্রমিকদের সচেতনার্থে সভা-সেমিনারের আয়োজন করা এবং এইডসের পাশাপাশি করোনার ঝুকি থেকে জাতীকে বাঁচাতে সরকারের চলমান গণটিকা কার্যক্রম সফল করার আহবান জানিয়ে সভা কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ