মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া উপজেলায় বই বিতরণ উৎসব ২০২২ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৩৯২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ “এ শ্লোগান কে সামনে রেখে ১লা জানুয়ারি শনিবার সারা দেশের ন্যায় উখিয়া উপজেলাতেও বই বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দীন আহম্মদ।

নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কাল প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষিত সমাজ গড়তে, শিক্ষার কোন বিকল্প নেয়, আর আমাদের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সবার হাতে বই পৌঁছাতে হবে। উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তাঃ জনাব বদরুল আলম,
সভাপতিত্ব করেন নূরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু মিলন বড়ুয়া।অনুষ্ঠানের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিবাবক সহ উক্ত এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ