মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ২টি ড্রেজার মেসিন ও বালু জব্দ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ২টি অবৈধ বালু তোলার ড্রেজার মেসিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটে চোরাখোলা নামক জায়গায় থাইংখালী খালে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২টি অবৈধ বালু তোলার ড্রেজার মেসিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হক রনি, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালা বিট কর্মকর্তা ছৈয়দ আলম, ভালুকিয়া বিট কর্মকর্তা সহ বনকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কতিপয় সিন্ডিকেট সদস্যরা থাইংখালী বিটে চোরাখোলা নামক জায়গায় থাইংখালী খালে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

কক্সবাজার সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার পালংখালীর থাইংখালী খালে অবৈধভাবে বালু উত্তোলন কালে ০২টি অবৈধ বালু তোলার ড্রেজার মেসিন ও ৮০০০.০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। টানা দেড় ঘন্টা ব্যাপী অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ অংশ নেন। এবং অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ