শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে ক্যান্সারে আক্রান্ত শিশু ইমনকে বাচাঁতে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির সু-দৃষ্টি কামনা
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৮১৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শাপলাপুর গ্রামের হতদরিদ্র জেলে শামসুল আলমের ছেলে, ফুটফুটে ছোট্ট শিশু ইমন, তার বয়স ৯ বছর, তার এই বয়সটি স্কুলে যাওয়ার, খেলার সাথীদের সাথে ছুটে বেড়ানোর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিগত ২ বছর ধরে শরীরে বয়ে বেড়াচ্ছে মরনঘাতি ব্লাড ক্যানসারের জীবানু ( Acute Leukaemia-ALL).

ইমনের পিতা হতদরিদ্র জেলে শামসুল আলম বলেন ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি । সন্তানকে বাঁচাতে শেষ ভরসা সমাজের বৃত্তবান মানুষের সহযোগিতা।

চিকিৎসকরা জানিয়েছেন ইমনকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন । ইমনের চিকিৎসার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন।
বর্তমানে অনুদান ফাউন্ডে ২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানান,

ইমনের পিতা হতদরিদ্র জেলে শামসুল আলম উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির সু-দৃষ্টি কামনা করেছেন।

শাপলা পুরের গরীব জেলে শামসুল আলম বিগত ২ বছর এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে আর্থিক ভাবে প্রায় নিঃস্ব। টেকনাফ উপজেলার শাপলাপুর গ্রামের এই গরীব জেলে শামসুল আর কুলিয়ে উঠতে পারছেনা এই বলে তার আত্নীয় স্বজনের মোবাইল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্টেটাস দিয়ে সবার আর্থিক সহায়তা কামনা করেন,

ইমনের বাবা জানান, গত কয়েক মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন ইমনকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা করাতে হবে।এ জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন।

শিশু ইমনকে বাচাঁতে সাহায্য করুন

ইমনের পিতা শামসুল আলম
নগদ ও বিকাশ নং 01821058659 এবং ব্যাংক একাউন্ট নং 20507770203103285
ইসলামী ব্যাংক এজেন্ট, শাপলাপুর টেকনাফ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ