কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র উদ্ধারে আভিযানিক কার্যক্রম জোরদার করতে হবে- মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার উখিয়ার এপিবিএন অধিনায়ক কার্যালয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন এর সভাপতিত্বে ডিসেম্বর/২০২৪ খ্রিঃ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইহসানুল ফিরদাউস, পিপিএম অবগত করেন অধিনায়ক বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। এবং ক্যাম্পে মাদক ও অস্ত্র উদ্ধারে আভিযানিক কার্যক্রম জোরদার রাখার জন্য নির্দেশনা প্রদান করে।