কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গাজা সহ এক রোহিঙ্গা আটক করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার এর নির্দেশনায় টেকনাফের ৭টি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে ও পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অংশ নেন এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, অভিযান কালে শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা মোঃ দেলোয়ার হোসেন(২৫) কে তার নিজ বসতঘরে অবস্থানকালে দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির কোচে রক্ষিত কালো পলিথিনের ভিতর ২৯ টি পোটলায় অবৈধ মাদকদ্রব্য গাজা সর্বমোট ওজন কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম জব্দ করা হয়।
আটককৃত আসামীকে টেকনাফ মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।