সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার সফরে আসছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী: শ.ম রেজাউল করিম
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৬৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আগামীকাল ১১ ফেব্রুয়ারী ৩ দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার আসছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম

শুক্রবার বিকাল পৌণে ৫ টায় তিনি বিমানযুগে কক্সবাজার বিমানবন্দরে পৌছঁবেন। এরপর তিনি সন্ধ্যা ৭ টায় শহরের একটি তারকা মানের হোটেলের শিম্প্র হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবে। তারপরদিন ১২ জুলাই ( শনিবার ) তিনি সড়ক পথে চকরিয়া যাবেন। সেখানে মন্ত্রী চকরিয়া উপজেলার মৎস্য অধিদ্প্তরাধীন চিংড়ী প্লট ও বিআরএফআই এর মেরিকালচার গবেষণা কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে বিকেল ৩ টায় মন্ত্রী রেজাউল করিম সমুদ্র পাড়ের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিইউড জাত পণ্য উৎপাদন ও জনপ্রিয়করণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন বিকেল ৫ টায় লাবনী মোড়ের বিআরএফআই এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিইউড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে মন্ত্রী মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। বেলা ১২ টায় কক্সবাজার সার্কিট হাউজে চকরিয়া উপজেলার মৎস্য অধিদ্প্তরাধীন চিংড়ি চাষের জমি উন্নয়ন সংক্রান্ত স্টকহোল্ডার কনসালটেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই দিন বিকেলেই আকাশপথে মন্ত্রী ফিরে যাবেন ঢাকায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ