সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমার সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো: বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১৮২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবির সদস্যরা।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ভোর ৪ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদা জাগ্রত সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত অভিযানে ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান বলেন, ভোর ৪ টার দিকে ০২ জন ব্যক্তি মিয়ানমার থেকে আমবাগান এলাকা দিয়ে পার হয়ে একটি প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে গর্জনবুনিয়া চাকমাপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত বস্তা ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পাহাড়ি জংগলের ভিতরে গা ঢাকা দেয়। পরবর্তী অভিযানিক দল এলাকার তল্লাশী চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রেজুপাড়া বিওপির তত্ত্বাবধানে এবং নাঃ সুবেদার মোঃ আবু তালেব এর নেতৃত্বে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান আছে এবং দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ