বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন- যুবদল নেতা ফারুক শরীফ
সাবেক যোগাযোগ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, কক্সবাজারের সূর্য সন্তান জননেতা সালাহ উদ্দিন আহমেদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক শরীফ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধায় সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। এসময় প্রিয়নেতা টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং দেশের চলমান পরিস্থিতিতে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন।
এর আগে বিমান যুগে কক্সবাজারে আগমন করেন তিনি। সে সময় জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা স্বাগত জানান।