সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোহাম্মদ জুবাইর’র সভাপতিত্বে কেক কেটে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি টেকনাফ উপজেলার সাবেক সহ-সভাপতি হাজ্বী জালাল আহমদ মেম্বার। তিনি বলেন, সমাজের শ্রমজীবীসহ নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তাঁতী দল প্রতিষ্ঠিত হয়েছে। জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় হোয়াইক্যং ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও টেকনাফ উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক এস এম ফারুক শরীফ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও হোয়াইক্যং ইউনিয়ন কৃষকদলের আহবায়ক এম জহির, হোয়াইক্যং ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক কে.এম হুসাইন শরীফ।

আরও উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন যুবদল নেতা সাহাব উদ্দিন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হেলাল, জাফল ইসলাম, মোহাম্মদ রবি আলম, শাহা জালাল, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রনেতা শাহাদাত হোছেন রুবেল, রবেল, রশিদ আমিন , আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হাসান মনোয়ার চৌধুরী, কাঁটাখালী দাখিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ