শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৫৯৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান চৌধুরী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে চার বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহ কামাল চৌধুরী, উখিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের আইডল সাদমান জামি চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম প্রমূক।

এ সময় বক্তারা বলেন, উখিয়া উপজেলার সুনামধন্য এই প্রতিষ্ঠানে এরকম একটি ভাল পরিবেশে শিক্ষার্থীরা অনায়াসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে সেটার জন্য আমি গর্বিত। শিক্ষায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের সবার এ ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে।তরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ভাল করে লেখাপড়া করবে। লেখাপড়ায় কোন সমস্যা থাকলে শিক্ষকদের বলবে। যা পড়বে বুঝেশুনে পড়বে।সর্বোপরি পড়ালেখার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার তাগিদ দেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এসময় শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ