সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মেরিন ড্রাইভ সাইকেল রেসিং পুরষ্কার বিতরণ করেন: সেনা প্রধান
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৫৬৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে মেরিন ড্রাইভ রোড সাইকেল রেসিং অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রোড সাইকেল রেসিং শেষ ভোরে উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হেলিপ্যাট মাঠে পুরষ্কার বিতরণ করা হয়৷

জানা যায়, রোড সাইকেল রেসিং পেশাদার ২০০ জন কলাতলি প্যারাসিলিং পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত এবং অপেশাদার ২০০ জন কলাতলি থেকে ইনানী বেওয়াচ পর্যন্ত মোট ৪০০ জন মহিলা-পুরুষ এই সাইকেল রেসিং অংশগ্রহণ করেন৷

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার সড়ক ভোরে ফ্রী থাকে৷ বাংলাদেশের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এরকম ফিজিক্যাল একটিভিটিতে জড়িত থেকে সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে৷ আমরা বিভিন্ন জেলায়ও এরকম প্রতিযোগিতা করবো৷ প্রতিবছর এই মেরিন ড্রাইভ সাইক্লিং রেসিং প্রতিযোগিতা চলমান থাকবে৷

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম৷ কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ