কক্সবাজারে সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে- আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র্যাব-১৫ সিও
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য জানিয়ে নবাগত র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
বৃহস্পতিবার (৬ মার্চ) সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা, ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি, সন্ত্রাসীদের তালিকা তৈরি করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এসময় কক্সবাজার প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।