সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ক্যাম্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী হাই রিপ্রেজেন্টেটিভ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ২১১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা পরিদর্শন পূর্বে প্রস্তুতি উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার (১০ মার্চ) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২০ এর হ্যালিপাড মাঠে নেমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনের সঙ্গে ছিলেন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি প্রলয় চিচিং চাকমা, কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গারা৷

রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুজনের সফরের বিষয়টি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে আসবেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ উপলক্ষে সোমবার দুপুরে উখিয়ার ২০নং ক্যাম্পে পরিদর্শন দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন৷

তিনি বলেন, ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন ১৪ মার্চ সকাল ১০টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই–আজম বীর প্রতীক। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়ার আশ্রয়শিবিরে। অন্যদিকে একই দিন বিকেল চারটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয়শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও বলেন, ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বসে ইফতার করবেন। এরপর তাঁরা ঢাকার উদ্দেশে আশ্রয়শিবির ত্যাগ করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ