শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া সীমান্ত এলাকা থেকে ১কোটি ২৬ লক্ষ টাকার ১৯১ভরি স্বর্ণালংকারসহ পাচারকারী আটক: র‍্যাব ১৫
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪২৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার, এসব তথ্য জানান।

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ১৯১ ভরি স্বর্ণালংকারসহ করম আলী ওরফে করিম (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
অধিনায়ক খাইরুল জানান, বুধবার সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে স্বর্ণের বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে করম আলী।
সীমান্তে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। আটক ব্যক্তি উদ্ধার করা স্বর্ণের চালানটি উখিয়ার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। স্বর্ণ চোরাচালানের সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় একটি চক্রও জড়িত।

‘আটক ব্যক্তির পালানোর কারণ জানতে চাইলে কথাবার্তায় অসংগতি দেখে তার দেহ তল্লাশী করে শরীরে বিশেষ কৌশলে বহন করা অবস্থায় ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল ও ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা।

আটক ব্যক্তির কাছ থেকে মিয়ানমারের মোবাইল অপারেটর কোম্পানির ২টি এবং বাংলাদেশি ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। সিমকার্ডগুলো পাচারকাজে ব্যবহার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ