শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা’সহ রোহিঙ্গা আটক: ৮ এপিবিএন
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৪২ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বৃহস্পতিবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ১০ এর একটি শেড থেকে তাকে আটক করা হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উদ্ধারকৃত মাদকের মূল্য ৫ কোটি ৭ লাখ টাকা। আটক রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের মীর আহমেদের ছেলে সাদেক হোসেন (২৫)। আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের ওই শেডে ইয়াবার একটি চালান মজুত আছে বলে খবর পেয়ে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় সাদেককে আটক করা হয়। তার নামে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ