শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং বাজারে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশু আহত
নিজস্ব প্রতিবেদক / ১৫৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজার টেকনাফ-উখিয়া মহাসড়কের কুতুপালং বাজারে সঠক দূর্ঘটনায় একজন শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মাসুদ রানা (১০) একজন গাড়িতে ধাক্কা মেরে রাস্তার পূর্ব পাশে পড়ে যায়।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২ ইস্টের এ/৪ ব্লকে বসবাসরত মোহাম্মদ নুরুল হকের ছেলে মোহাম্মদ মাসুদ রানা নামের একজন রোহিঙ্গা শিশু কুতুপালং বাজারে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক হতে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে তাকে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। আহত রোহিঙ্গার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ