সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১টি পিস্তল ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক / ১৪৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পৃথক ২টি অভিযানে ০১টি পিস্তল ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গত ২৮ মার্চ ২০২৫ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল হোয়াইক্যং বিওপি হতে আনুমানিক ৫০০ গজ উত্তর পশ্চিম দিকে, বিআরএম-১৮ হতে আনুমানিক ১ কিঃমিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং ইউনিয়নস্থ টেকনাফ থানাধীন হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল।

তখন সেখানে সন্দেহজনক মদক চোরাকারবারীর গতিবিধি টহল দলের গোচরিভূত হয়। এসময়, বিশেষ টহলদল চোরাবারবারীদের দিকে অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দলটি রাতের আঁধারে সিএনজি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় সিএনজির গ্যাস সিলিন্ডারের পাশের্^ আলাদা আলাদা জায়গা হতে ০৪টি কালো রংয়ের বায়ুরোধী পলিপ্যাকে ১০,০০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়াও ৩০ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ০০:১৫ মিনিটে পৃথক একটি অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির বিশেষ টহলদল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন সীমান্ত পিলার বিপি-২৯ ও আশপাশ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল।

তখন সেখানে অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের পরিলক্ষিত হয়। এসময়, বিশেষ টহলদল সামনে অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে, টহল দল এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় সেখান থেকে ১টি পিস্তল (ওয়ান শুটার) এবং ০১টি খালি খোসা উদ্ধার করে। পরবর্তীতে, উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মালিকবিহীন পিস্তল এবং খালি খোসা উখিয়া থানায় এবং সিএনজিসহ ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ