কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া এলাকায় এসব গুঁড়িয়ে দেওয়া হয়৷
স্থানীয়রা জানান, রাজাপালং লম্বাশিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে নুরুল আলম দীর্ঘদিন ধরে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের জায়গা জবর দখল করে অবৈধভাবে দালান পাকা ঘর নির্মাণ করার চেষ্টা করছেন। শেষমেশ বনবিভাগ ভেঙে দিয়েছেন৷
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, বনের গাছ কেটে কিছু অসাধু ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চলে ঘর নির্মাণের সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও বনকর্মী নিয়ে অভিযান চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারি বন সংরক্ষক শাহিনুল ইসলাম শাহিন জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ইটি দিয়ে ঘর ও দোকান নির্মাণের করার অপরাধে ৫টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে৷ অবৈধ জবর দখলকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা৷