শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার দুর্গম এলাকায় ৫ শতাধিক পশুকে বিনামূল্যে পিপিআর ও ভিএসডি টিকা প্রদান
নিজস্ব প্রতিবেদক / ১৯৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার দূর্গম এলাকায় বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক গরু ছাগলকে পিপিআর ও ভিএসডি টিকা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি আদর্শ গ্রাম এলাকায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ২৮৯টি ছাগল ও ২১০টি গরুকে টিকা প্রদান করেন।

এসময় টিকা প্রদানের পাশাপাশি গরু-ছাগলের জন্য কৃমিনাশক ঔষধ, পেট ফুলার ঔষধ, বহি: কৃমি ঔষধ, রুচির ঔষধ ও হাস-মুরগীর কৃমিনাশক ঔষধও দেওয়া হয়।

খেওয়াছড়ি আদর্শ গ্রাম এলাকার সভাপতি আমির মোহাম্মদ আমিন জানান, এই উপজেলার সবচেয়ে দূর্গম এলাকায় এসে উপজেলা প্রাণি সম্পদ অফিসের ডাক্তাররা বিনামূল্যে টিকা ও ঔষধ প্রধান করেছে। আমরা ৪টি গরুসহ প্রথমদিন ৫০০ গরু ছাগলকে এই টিকা ও ঔষধ প্রদানে এলাকাবাসী উচ্ছ্বসিত। আমার এলাকায় ১ হাজার গরু ছাগল আছে পর্যায় ক্রমে সবগুলোকে টিকার আওতায় আনা হবে বলে আস্বস্ত করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন জানান, পিপিআর রোগ নির্মূলে পিপিআর রোগের টিকা ভিএসডি টিকা প্রদান করা হয়েছে৷ প্রতিবছর এই ক্যাম্পেন ভিন্ন ভিন্ন প্রান্তিক গ্রামে গিয়ে করে থাকি৷ এবছর হলদিয়াপালংয়ের খেওয়াছড়ি অঞ্চলে ৫ শতাধিক গরু ছাগলকে ফ্রিতে টিকা ও কৃমিনাশক, পেট ফুলার, বহি: কৃমি ও রুচির ঔষধ প্রদান করেছি।

উপজেলা বির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, এই অঞ্চলের মানুষ কৃষি ও পশু পালনের উপর নির্ভরশীল। তাই গ্রামে গঞ্জে গিয়ে পশুর টিকা ও বিভিন্ন রোগের ঔষধ প্রদান করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর৷ তাছাড়া প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে পশুদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এতে অর্থনৈথিক ভাবে লাভবান হচ্ছে এই উপজেলার মানুষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ