সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ইনানীতে ৬ কোটি টাকার আড়াই একর খাস জমি উদ্ধারসহ সৈকতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১১৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানী সোনারপাড়া সমুদ্র সৈকতে সরকারি জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া সমুদ্র সৈকত এলাকায় বীচ ম্যানেজমেন্ট কমিটি ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ইনানী মৌজার ১.৩৫ শতক এবং জালিয়াপালং মৌজার (মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে) ১.২০ শতক সরকারি খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৬ কোটি ১৫ লক্ষ টাকা। এছাড়াও সোনারপাড়া ও ইনানীর বিভিন্ন পয়েন্টের প্রবেশ মুখের রাস্তার পাশে গড়ে উঠা ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।উদ্ধারকৃত জায়গায় সাইনবোর্ড স্থাপন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচ্ছন্ন পর্যটন গড়তে সৈকতে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ