শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সাতক্ষীরা তালায় গাঁজা সহ আটক ১
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩২৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তালায় ২০০ গ্রাম গাঁজা সহ শেখ হাফিজুর রহমান (৪৮) কে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাফিজুর মাগুরা গ্রামের শেখ শফিয়ার রহমানের ছেলে।
তালা থানা সূত্রে জানা যায়, হাফিজুর রহমানকে ২০০ গ্রাম গাঁজা সহ মাগুরা এলাকা থেকে বৃহষ্পতিবার রাতে আটক করা হয়। শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ