সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এস কে অটো রাইচ মিলে অর্থদন্ড
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৩২ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মোবাইল কোট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠানে অর্থদন্ড আদায় করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উখিয়ার দক্ষিণ স্টেশনে অভিযান চালায় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা সুত্রে জানা যায়, অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় নুরুল কবির (এস কে অটো রাইচ মিল) মালিককে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আজকে এস কে অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে সব বাজারে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ