শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার: ১৪ এপিবিএন
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৭১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পাইপগান) ও দুটি গুলি জব্দ করা হয়েছে। তাঁর নাম একরাম উল্লাহ (২২)। তিনি উখিয়ার বালুখালী-৮ (ইস্ট) শিবিরের বাসিন্দা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে বালুখালী-৭ নম্বর শিবিরের ই ব্লকের ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টারের পশ্চিম পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।

নাঈমুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সকালে উখিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরের পর তাঁকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ