সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক / ১৩২ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার করা হয়েছে৷ এসময় হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত একজন কে গ্রেফতার করা হয়েছে৷

রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার রাজাপালং ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে৷ গ্রেফতার মো: শরিফ প্রকাশ বট্টল (৪৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।

নিহত উখিয়া কলেজ ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইকবাল একই এলাকার বাসিন্দা৷ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ছেলে স্থানীয় সাংবাদিক আলিপ মোহাম্মদ ইফতিয়াজ নুর নিশান৷

তিনি জানান, আমার পিতাকে ঘর থেকে ডেকে নিয়ে রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আমার পিতা ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ আমার পিতার উপর হামলা চালায় এবং গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী আমার পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

তিনি আরও জানান, আমার পিতা হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসেইন জানান, ঘটনার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ বিষয়টি তদন্ত করে আরও কে কে সম্পৃক্ত আছে খতিয়ে দেখা যাচ্ছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ