শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন!
নুরুল ইসলাম বিজয় / ১২১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ই-২ এর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২/ ই সংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে সালেহ নামক রোহিঙ্গা মুদি দোকানি নুরুল ইসলামকে ডেকে নেন। এসময় রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০), মো. কায়সার (১৯) এবং মুদি দোকানি সালেহ তাকে এলোপাথাড়ি ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।

খবর পেয়ে ভিকটিম নুর ইসলামের বড় ভাই রিদোয়ান (২৭) এবং বন্ধু ফারুক (২২) তাদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ৩ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. রিদোয়ান এবং ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর গুরুতর আহত নুরুল ইসলাম বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, নুরুল ইসলামের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ