শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার কুতুপালং চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী’সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৫৯ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর তিন খুনের মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, আবুল ফজল বাবুল (৩৭), মাহমুদুল হক (৩০) ও মো. রায়হান (১৯) সকলেই রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়ার নাজির হোসাইন ও মাতা ছমুদা বেগমের ছেলে।

তিনি বলেন, গত ৬ এপ্রিল উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নৃশংসভাবে নিহত হন। নিহতদের পরিবার বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায়, শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে উখিয়ার মরিচ্যা পাতাবাড়ি এলাকায় র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১নং আসামি আবুল ফজল বাবুল (৩৭), মাহমুদুল হক (৩০) ও মো. রায়হান (১৯) নামের আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ