কক্সবাজারে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ১টি অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা ও ১টি সিএনজি সহ ২জন আসামী গ্রেফতার করেছে।
আটক আসামীরা হলেন, মোঃ নয়ন (১৮), কক্সবাজার সদরের খুরুশকুল পেতানা বাপের পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে। অপরজন হলেন মোঃ নাজেদ হাসান জিসান (২২), কক্সবাজার সদরের পেতনা বাপের পাড়া এলাকার মোঃ আব্দুল রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
রবিবার (৪ মে) বিকাল ৫টায়, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশনায় উপজেলার জীম্বংখালী বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নের্তৃত্বে বিওপি হতে ১ কিঃমিঃ পশ্চিম দিকে সীমান্ত পিলার ১৬ হতে ৩ কিলোমিটার পশ্চিম দিকে পূর্ব জীম্বংখালী স্থানে পাকা রাস্তার পাশে কাঠের শাকোর নিচের দিকে কৌশলে লুকিয়ে রাখা ১ টি পিস্তল (ওয়ান শুটার) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
এছাড়াও একেই দিন দুপুর দেড় টার দিকে, উপজেলার হোয়াইক্যং এলাকায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ হোয়াইক্যং বিওপির চেকপোষ্টে তল্লাশি কালিনী হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি সিএনজিটি থামানো হয়।
সিএনজিতে থাকা ২ জন যাত্রীদের তল্লাশীর এক পর্যায়ে মোঃ নয়ন (১৮), তার পায়ের সাথে অভিনব কায়দায় ফিটিং করা ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ আসামীদের টেকনাফ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।