শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে উখিয়া-টেকনাফের গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৯২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহিন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সকাল থেকে যৌথ বাহিনীর অভিযান চালায়। দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষদের সুযোগ পেলে অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, টেকনাফের রঙ্গী খালি পাহাড় এবং কুদুম গুহা পাহাড়ের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক পাওয়া যায়। অভিযানে কোনো আসামি পাওয়া যায় নাই।

অভিযানে উদ্ধারকৃত আলামত- দেশী এলজি ২টি, ওয়ান শুটার ১টি, শর্ট গান তাজা কার্তুজ ৪টি, তাজা ৭.৬২ মিমি কার্তুজ ৮টি, ইয়াবা ২০৫০ পিচ, গাঁজা ১০০ গ্রাম, ক্রিজ ৩টি, রামদা ২টি, দা ২টি, ছুরি ২টি সহ অস্ত্র ও উদ্ধার উদ্ধার করা হয়েছে। অপরদিকে শামলাপুর পাহাড় এলাকায় অভিযান পরিচালনা কালে কিছুই পাইনি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ