শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় জামাই’কে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ জন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৫১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাওনা টাকা খুজতে গিয়ে শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রশিদ আহমদ, রত্নাপালং ইউনিয়নের বড়বিল এলাকায় সুলতান আহমেদের ছেলে।

আটককৃত আসামীরা হলেন, ১। রশিদা বেগম (৫০) ইনানী ৭ নং ওয়ার্ডের শফির বিলের সলিমুল্লাহর স্ত্রী, ২। নুরু উদ্দিন (৩২) ও ৩। আলকুমা খাতুন (৩০) সলিমুল্লাহর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উখিয়া থানার ইনানী ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিঃ) দুর্জয় সরকার এর নেতৃত্বে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মোঃ শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন আসামি আটক করে।

উল্লেখ গত বুধবার সকালে শশুর সলিমউল্লাহর বাড়িতে পাওনা টাকা খুজতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শশুর বাড়ির লোকজন জামাই কে পিটিয়ে মাথায় গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আটককৃত আসামীদের কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ