কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেন। নিহত রুনা আক্তার (১৯) হলদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার আমির আলীর মেয়ে। নিহত রুনার ৮ মাসের ছোট্ট একটা বাচ্চা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বত্তাতলী পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্বামী জাহেদুল ইসলাম পালিয়ে যায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের দাবী, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবী করে রুনালে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। স্বামীর নির্যাতন সইতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে বলে শুনেছি। সকালে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করলে আমরা টিনের চালের কেঁটে তাকে উদ্ধার করি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে গৃহবধূ তার স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ মৃত দেহের সুরতহাল সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।