সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সীমান্তে ৬৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা সহ পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয় / ১৪৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাচারকারীসহ ২০ হাজার পিস মায়ানমারের ইয়াবা আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।

শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং কোনাপাড়া এলাকায় একজন মাদক কারবারিসহ ইয়াবা উদ্ধার করা হয়৷ আটককৃত আসামী হলেন, মোজাম্মেল হোসেন লালু (২৬), টেকনাফের হোয়াইকং এলাকার মৃত লালু ইসলামের ছেলে।

৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং বিওপির টহল দল মিয়ানমার সীমান্ত পিলার ১৮ কোনাপাড়া সীমান্তে অভিযান কালে মিয়ানমার থেকে চোরা কারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন জঙ্গলের দিয়ে পালিয়ে যায় এবং অপর একজন আটক করে পরবর্তীতে তাকে তল্লাশি কালে তার পরনে লুঙ্গির সাথে পেচানো অবস্থায় কৌশলে লুকিয়ে রাখা ২টি খাকী রঙ্গের বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাচানো প্যাকেট হতে ২০,০০০ পিস মিয়ানমারের ইয়াবা উদ্ধার করা হয়৷

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তের কোনাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা সহ একজন আটক করা হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে ইয়াবা গুলো টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এবিষয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হবে৷ এবং পলাতক চোরাকারবারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ