কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের অভিযানে ঘুমধুমের অবৈধ ইট ভাটায় লাকড়ি পাচার লাকড়িভর্তি ডাম্পার গাড়ি আটক করে।
রবিবার (১১ মে) সকাল ১০টায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মোঃ শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ একদল বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে বিটের তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে লাকড়িভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত কাঠ সিন্ডিকেটরা স্থানীয় বনবিভাগকে ফাঁকি দিয়ে সরকারি বনাঞ্চলের সামাজিক বনায়নের বাগান নিধন করে ঘুমধুমের অবৈধ ইট ভাটায় কাঠ পাচার করে যাচ্ছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন সত্যতা স্বীকার করে বলেন, গতরাতে লাকড়িভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করা হয়। এবং গাড়িটি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।