সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমারে পাচার কালে ১৭ বস্তা ইউরিয়া সার সহ ২ পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয় / ১৭২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে পাচারকারী’সহ ১৭ বস্তা ইউরিয়া সার সহ ২জন আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, তুমব্রু এলাকার মৃত শাহজাহানের স্ত্রী জান্নাত আরা (২৫) ও গফুরের স্ত্রী রোমানা (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।

শনিবার (১৭ মে) দুপুরে, কক্সবাজার রিজিওনের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এর নির্দেশনায় বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপির’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী ইউরিয়া সার মিয়ানমারে পাচার হবে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ঘুমধুম বিওপির’র টহলদল কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশে টিভি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সুত্রে জানাযায়, অভিযানে কালে টিভি টাওয়ার এলাকার মেইন রাস্তার পাশে স্থানীয় ও রোহিঙ্গাদের দোকানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্য মজুদ রাখা ১৭ বস্তা ইউরিয়া সার সহ পাচারের সাথে জড়িত ২ জন মহিলা আটক করতে সক্ষম হয়।

এদিকে গোয়েন্দা তথ্য মতে জানা গেছে, সীমান্তে এই চত্রুটি প্রতিদিন সার এনে মজুদ করে পরবর্তীতে রাতে সু্বিধামত সময়ে মিয়ানমারে আরাকান আর্মির কাছে পাচার করে।

অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি টহলদল ঘটনাস্থলে দোকান তল্লাশী করে মজুদ রাখা ১৭ বস্তা ইউরিয়া সার সহ পাচারের সাথে জড়িত ২ জন মহিলা আটক করা হয়েছে। এবিষয়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, চোরাকারবারে জড়িত যে কোন অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ