সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক / ৩১১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও নিরাপদ ঔষধ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত ফার্মেসি মালিক, ফার্মাসিস্ট ও ঔষধ ব্যবসায়ীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ঔষধ ব্যবসাকে একটি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালনার দাবিতে চার দফা উপস্থাপন করেন।

চার দফা দাবিগুলো হলো: ১. ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে কমিশন প্রদান প্রথা বন্ধ করা। ২. মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন নিশ্চিত করা। ৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা। ৪. সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত ও নিয়ন্ত্রিত রাখা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কাসেম, কুতুপালং বাজার শাখার ফার্মাসিস্ট জহিরুল ইসলাম, কোটবাজার শাখার সভাপতি ফরিদুল আলম, সদস্য সরোয়ার জাহান সবুজ, মোঃ ইসমাইলসহ সর্বস্তরের ঔষধ ব্যবসায়ী বৃন্দ।

বক্তারা বলেন, “ঔষধ ব্যবসা একটি মানবিক পেশা। এখানে সুশৃঙ্খলতা ও নীতিমালার অভাব থাকলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দাবিগুলো বাস্তবায়ন হলে সবার জন্যই উপকার হবে – ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট প্রশাসন।” মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ