শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম, অভিযুক্ত চার ভাই পলাতক
নিজস্ব প্রতিবেদক / ১১৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

গুরুতর আহত ব্যক্তি আব্দুল আলম (৫০)। তিনি জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টার দিকে বাড়ির সামনে অবস্থানকালে একই এলাকার নুরুল হাকিমের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে নুরুল হাকিম তার তিন ভাই সাইফুল ইসলাম, ছৈয়দ করিম ও জাহাঙ্গীর-সহ আব্দুল আলমের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। আহতের শরীরে একাধিক স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

স্থানীয়রা দ্রুত আহতকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন,“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি বলেও জানিয়েছেন আহতের স্বজনরা। তবে তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, এ ধরনের সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অনেক সময় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ