শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক / ১০১ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাজাপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জুলহাস উদ্দিন টিপু (৩০), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি রাজাপালং মালভিটাপাড়ার মৃত আমির সুলতানের ছেলে। অপরজন মোঃ কামাল উদ্দিন (২৪),জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি জালিয়াপালং চৌয়াংখালী এলাকার বদিউল আলমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে বিবেচিত ছাত্রলীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। অভিযানে ব্যবহৃত তথ্য ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানান, “অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রতিটি ইউনিয়নে নজরদারি বাড়িয়েছি।”

গ্রেফতারের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ